মোহনগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

মোহনগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

রিংকু রায়, মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি :
নেত্রকোণার মোহনগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উদযাপন উপলক্ষে বুধবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুনের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদের, অফিসার ইনচার্জ মোঃ হাফিজুল ইসলাম হারুন, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান ভিপি, উপজেলা বিএনপির সম্পাদক গোলাম এরশাদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন তালুকদার, জামায়াতে ইসলামের আমীর কাজী মোফাজ্জল হোসেন সবুজ, পৌর জামায়াতে ইসলামীর রফিক আহম্মেদ রাসেল, মোহনগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মুখলেছুর রহমান আকন্দ, নাগরিক কমিটির যুগ্ম সমন্বয়ক শামীম খান, শিক্ষার্থী আলো ও ইমা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *