আমতলী পৌরসভার ৫ নং ওয়ার্ডের বিএনপি নেতৃত্বে মাদকবিরোধী সচেতনামূলক পদযাত্রা

আমতলী পৌরসভার ৫ নং ওয়ার্ডের বিএনপি নেতৃত্বে মাদকবিরোধী সচেতনামূলক পদযাত্রা

নিজস্ব প্রতিনিধি :

আজ আমতলী পৌরসভার ৫ নং ওয়ার্ডের বিএনপি নেতৃত্বে মাদকবিরোধী সচেতনামূলক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মাদকবিরোধী সচেতনামূলক পদযাত্রায় বক্তব্য রাখেন মোহাম্মদ ইলিয়াস খান সাবেক যুগ্ম আহবায়ক উপজেলা বিএনপি, মোহাম্মদ মাহবুব আলম সাবেক যুগ্ন আহবায়ক পৌর বিএনপি, মোহাম্মদ ওয়াসিম মৃধা যুগ্ম আহবায়ক পৌর যুবদল ও ওয়ার্ড বিএনপি’র সভাপতি রফিক বিশ্বাস, আলম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, এছাড়া আরো উপস্থিত ছিলেন টিয়াখালী কলেজের প্রভাষক মোঃ সোহেল এছাড়াও স্থানীয় সামাজিক গণ্যমান্য ব্যক্তিগণ প্রমুখ।

মাহবুব আলম বলেন — সন্তান কোনো ভুল করলে তাকে শুধু বকাঝকা না করে, কেন ভুলটি হলো এবং এর ক্ষতিকর দিকগুলো তাকে বুঝিয়ে দিন। সে যেন নিজে থেকেই বুঝতে পারে যে আপনি তার ভালোর জন্যই বলছেন। ইলিয়াস খান তার বক্তব্য বলেন — শাসন মানেই অতিরিক্ত রাগারাগি বা শারীরিক কড়া শাস্তি নয়। শাসন হতে হবে এমন, যেখানে শাসনের পেছনে যেমন দৃঢ়তা থাকবে, তেমনি থাকবে সন্তানের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও মায়া।পদযাত্রাটি লঞ্চঘাট থেকে শুরু করে ফেরিঘাট হয়ে নদীর পার প্রদক্ষিণ করে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *